Information About AMIE
এএমআইই ( A ssociate M embership of the I nstitution of E ngineers) হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে, আইইবি-র এসোসিয়েট মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন " প্রকৌশলী " হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন । এএমআইই(সেকশন-এ এবং বি) পাশকে "বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যোগ্যতার সকল সরকারী চাকুরীসমূহে এএমআইই পাশ করা প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকেন । ৪ টি বিষয়ে এএমআইই পড়ার সুযোগ রয়েছে । ইলেক্ট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং । আপনি যে বিষয়েই পড়াশুনা করেন না কেন, আপনাকে সেকশন-এ এবং বি-তে সবমিলিয়ে ১৬ টি কোর্সে সর্বমোট ১৬০০ মার্কসের পরীক্ষায় পাশ করতে হবে । এএমআইই পরীক্ষায় অংশগ্রহনের জন্য সর্বপ্রথম আপনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র ঢাকা, রাজশাহী, খুলনা কিংবা চট্টগ্রাম শাখার যেকোনো একটি শাখায় ভর্তি হতে হবে । ভর্তির একবছর ...