১০টি বিচিত্র ফোবিয়া: তোমার মাঝে কোনটি নেই তো?
ফোবিয়া নামটি শুনলেই মনে হয় কোনো বড় ধরনের মস্তিষ্ক জনিত সমস্যা! ফোবিয়া জিনিসটা আসলে কি তা কি তোমাদের জানতে ইচ্ছা করে? 🤔 তাহলে আজকেই পড়ে ফেলো সম্পূর্ণ ব্লগটি! 🔥 ‘ফোবিয়া’ মানে হচ্ছে ‘অমূলক ভীতি’, অর্থাৎ একটি জিনিসকে অহেতুক ভয় পাওয়া। পৃথিবীতে অসংখ্য ফোবিয়া আছে, কিন্তু কিছু বিচিত্র ফোবিয়া আছে- যেগুলোর অন্তত একটি হলেও আমাদের প্রায় সবার মাঝেই পাওয়া যাবে! এমনই ১০টি ফোবিয়া জেনে নাও লেখাটি পড়ে। ১। Philophobia (ভালবাসাকে ভয় পাওয়া!) Phil এর মানে হচ্ছে ভালবাসা। যেমন ‘Philosopher’ এ ‘Phil (ভালবাসা) + Sophy (জ্ঞান)’ অর্থাৎ যিনি জ্ঞানচর্চা করতে ভালবাসেন, দার্শনিক। ঠিক সেরকম ভালবাসাকে ভয় পাওয়া হচ্ছে ফিলোফোবিয়া! মনে হতে পারে ভালবাসাকে কেন কেউ ভয় পাবে? মজার ব্যাপার হলো পৃথিবীজুড়ে অসংখ্য মানুষ ফিলোফোবিয়াতে ভুগে! তোমার চারপাশে তাকালেও এমন অনেক মানুষ দেখতে পাবে। হয়তো কেউ একজনকে ভালবেসেছিল, কিন্তু সেই ভালবাসার যখন শেষটা হয় তিক্ততায়- ভালবাসা থেকে বিশ্বাস উঠে গেলো মানুষটার! তারপর থেকে কোনরকম সম্পর্ক- যেখানে আবেগের কোন ব্যাপার থাকে, সেটির উপর একরকম ভয় চলে আসে! আবারও যদি আহত হতে হয়! এবং তখন দেখা যা...