সাইন্স বলে পেয়াজে ১.১ গ্রাম প্রোটিন রয়েছে! সাইন্স এটাও বলে আলুতে ৫ গ্রাম প্রোটিন রয়েছে! এতো বেশি পরিমাণ প্রোটিন নিয়েও আলু কেমন করে নিরামিষ আর পোয়াজ কেমন করে আমিষ?
সনাতন শাস্ত্রে সাত্বিক, রাজসিক, তামসিক তিন প্রকার/ধর্মের খাবারের কথা উল্লেখ আছে। প্রচলিত কথায় আমরা(সনাতন ধর্মাবলম্বী) খাবারকে আমিষ আর নিরামিষ দুই টাইপ বলে উল্লেখ করি। এই নিরামিষ হলো সাত্বিক খাবার আর আমিষ বলতে রাজসিক ও তামসিক খাদ্যকে বোঝানো হয়। খাদ্য উপাদানের উপর নির্ভর করে দুধ হলো আমিষ জাতীয় খাদ্য, কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এটাকে নিরামিষ বলি যদিও প্রকৃত অর্থে এটা সাত্বিক খাদ্য। আশাকরি আমিষ-নিরামিষের বিষয়টা বোঝাতে পেরেছি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন